ইফতার পার্টি ও শুভেচ্ছা বিনিময়
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের সম্মানিত সকল বন্ধুদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ১৪/০৩/২০২৫ইং তারিখ রোজ শুক্রবার ১৩ তম রমজানে মাধাইয়া মডেল মসজিদের ৩য় তলায় আমাদের ইফতার পার্টি ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে, আমরা নির্ধারিত তারিখে মাধাইয়া মডেল মসজিদে আছরের নামায জামায়াতের সহিত আদায় করিবো ইনশাআল্লাহ্, সেইভাবে প্রিপারেশন নিয়ে সকল বন্ধুরা চলে আসবা, আমাদের ৯৭ ব্যাচ ইফতার পার্টি সফল হোক এই প্রত্যাশায় সবাইকে নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ আমার প্রানপ্রিয় সকল বন্ধুদেরকে, আসসালামু আলাইকুম।
