আসসালামু আলাইকুম বন্ধুরা,
সংশ্লিষ্ট মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের সকল বন্ধুদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের বন্ধু ইউছুফ, আকতার, সোহেল, আঃ আলীম শারীরিক ভাবে অসুস্থ, প্রিয় বন্ধুদের অসুস্থতার কথা বিবেচনা করে আমাদের টাঙ্গুয়ার হাওর সফরের প্রোগ্রাম এক সপ্তাহ পিছিয়ে আগামী ৭/৮/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার ধার্য করা হয়েছে, কমিটির এই সিদ্ধান্তকে আমি অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি, বন্ধুত্বের বন্ডিংটা আমাদের এইরকমই হওয়া উচিত, একজন বন্ধু অসুস্থ তাকে রেখে আমরা আনন্দ উল্লাস করতে যেতে পারিনা, এটাই হলো বন্ধুত্ব এটাই হলো হৃদ্যতা, তাই বন্ধুরা তোমরা সবাই সেই ভাবে প্রস্তুতি নাও, যাদের একদিন ছুটি দরকার মানে আগামী ৯/৮/২৫ তারিখ শনিবার যাদের অফিস আছে যেমন তানজিল, আকতার, ইদ্রিস সহ আর যারা যারা আছো তোমাদের যাদের একদিন ছুটি প্রয়োজন তোমরা দয়া করে ছুটি নিয়ে নিও বন্ধুরা, কারন আমাদের কমিটির সকল বন্ধুদের চিন্তাধারা হলো আমাদের এই সফরে যেন একটা বন্ধুও বাদ না যায়, এটা আমাদের সভাপতি সাহেবের নির্দেশনা, তাই বন্ধুরা সবাই সেই ভাবেই প্রস্তুতি নিতে থাকো আল্লাহর নামে, কেউ আর দ্বিমত পোষণ করোনা বন্ধুরা প্লিজ, কারন এই প্রোগ্রামকে সফল করতে তোমাদের সকলের মতামত অনুযায়ী তোমাদের সবাইকে একত্রিত করতে আমাদের এই নিরলস প্রচেষ্টা, প্রত্যেকের সাথে একাধিক বার যোগাযোগ, দফায় দফায় মিটিং, অনেক পরিশ্রম করতে হয়েছে সাইফুল সহ কমিটির সবাইকে, তো বন্ধুরা পরিশেষে আমাদের এই পোগ্রামের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, সকলের সুস্থতা একান্ত ভাবে কামনা করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, আমাদের প্রানপ্রিয় বন্ধু আনোয়ার (Proprietor of JM International) টাঙ্গুয়ার হাওর সফরের জন্য আমাদের সকল বন্ধুদের জন্য গেঞ্জি স্পন্সর করেছে, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের সকল বন্ধুদের পক্ষ থেকে আমাদের সকলের প্রানপ্রিয় বন্ধু আনোয়ারের জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রানঢালা অভিনন্দন, ভালোবাসা অবিরাম, গতবছর কুয়াকাটা সফরেও প্রিয় বন্ধু আনোয়ারই আমাদের সকল বন্ধুদের জন্য গেঞ্জি স্পন্সর করেছিলো, প্রিয় বন্ধুর বন্ধুত্বের জন্য ভালোবাসার এই প্রতীয়মান হৃদ্যতার ধারাবাহিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বজায় থাকুক যুগ যুগ ধরে, অনাদিকাল।
গাড়ি মাধাইয়া মসজিদের সোজাসুজি রাস্তার উত্তর পাশে থাকবে, বন্ধুরা তোমরা সবাই রাত আটটার মধ্যে গাড়ির সামনে চলে আসবা ইনশাআল্লাহ।
মোঃ মকবুল হোসেন
প্রচার সম্পাদক
ব্যাচ ১৯৯৭ সমিতি,
মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়,
চান্দিনা, কুমিল্লা।
