আসসালামু আলাইকুম,
আমাদের এবারের শ্রীমঙ্গল ভ্রমণে আমাদের সকল বন্ধুদের জন্য খুব সুন্দর মানের মাথার ক্যাপ স্পন্সর করেছে আমাদের সকলের প্রিয় বন্ধু মাহিম এয়ার ইন্টারন্যাশনাল এর প্রোপাইটর মোঃ ছফিউল্লাহ, প্রিয় বন্ধুর জন্য আন্তরিক অভিনন্দন, আর আমাদের এবারের গেঞ্জিটা একটু সুন্দর এবং ভালো মানের তৈরি করতে গিয়ে বাজেটটা একটু বেশি হওয়াতে আমাদের প্রিয় বন্ধু আনোয়ার ৫ হাজার এবং আমাদের সভাপতি প্রিয় বন্ধু কাজী জসিম ৪ হাজার টাকা দিয়েছে, প্রিয় বন্ধুদের জন্য রইলো আমাদের সকল বন্ধুদের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা, আর আমাদের এবারের ভ্রমণের প্রধান আকর্ষন হচ্ছে, আমাদের প্রত্যেক বন্ধুদের জন্য ১টি করে আকর্ষণীয় ট্রাভেল ব্যাগ, যেটা আমাদের ভ্রমণ পিয়াসী সকল বন্ধুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বস্তু, তো আমাদের ২৪ জন বন্ধুর জন্য একই রকম ভালো মানের ২৪ টি ট্রাভেল ব্যাগ ক্রয় করতে টাকা লাগবে প্রায় ২৪ হাজার, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের অন্যতম প্রানপ্রিয় বন্ধু রিপন আমাদের ব্যাগের জন্য ১০ হাজার টাকা ডোনেশন দিয়েছে এবং আমাদের সভাপতি প্রিয় বন্ধু কাজী জসিম বাকি টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদের এই উদার মনের বন্ধুপ্রেমী মহানুভব বন্ধুটির জন্য আমাদের সকল বন্ধুদের পক্ষ থেকে হৃদয়ের উষ্ণ ভালোবাসা ও লাল গোলাপের শুভেচ্ছা, আর আমাদের সাধারণ সম্পাদক বন্ধু মোঃ মহসিন অনেক সুন্দর এবং রুচিশীল একটি রিসোর্ট ১০ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ২১ হাজার টাকায় বুকিং করে দিয়েছে, রিসোর্টটি আমার অত্যন্ত পছন্দ হয়েছে, বন্ধু মহসিনকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, তো বন্ধুরা দেখা হচ্ছে ১৮ তারিখ বৃহস্পতিবার রাত ১০ টায় মাধাইয়াতে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা আমার, আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার মধ্যে বন্ধু মনোরঞ্জনের দোকানে সবাই উপস্থিত থাকবা, বন্ধু মনোরঞ্জন আমাদেরকে চা নাস্তা যা খাওয়ায় তাই খেয়ে শ্রীমঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে আমরা রাত ১০টার মধ্যেই রওয়ানা হয়ে গাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
মোঃ মকবুল হোসেন
প্রচার সম্পাদক
ব্যাচ ১৯৯৭ সমিতি,
মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়,
চান্দিনা, কুমিল্লা।
